সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত ৩৫ ওমরাহ যাত্রী
১৭ অক্টোবর ২০১৯, ১২:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
টাইমস ডেস্ক:
সৌদিতে একটি বাস দুর্ঘটনায় আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের ৩৫ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। একটি বাসের সঙ্গে অপর একটি ভারী যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন। সৌদির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। বুধবার মদীনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে ওই দুর্ঘটনা ঘটেছে।
বেসরকারি পরিচালিত একটি বাসের সঙ্গে একটি ভারী যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৯ জন আরোহী ছিলেন। মদীনা পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চারজন। তারা সবাই ওমরাহ যাত্রী।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই সৌদি প্রবাসী। তারা আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। ওমরাহ করতে সৌদিতে অবস্থান করছিলেন তারা। দুর্ঘটনায় আহতদের আল হামনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই সেখানে পৌঁছেছে সৌদি রেড ক্রিসেন্ট এবং জরুরি বিভাগের কর্মীরা। দুর্ঘটনার তদন্ত চলছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা