ফিলিপাইনে গিরিখাতে ট্রাক পড়ে ১৯ কৃষক নিহত
০১ নভেম্বর ২০১৯, ০১:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিপাইনের পার্বত্য উত্তরাঞ্চলে ট্রাক দুর্ঘটনায় ১৯ কৃষক নিহত হয়েছেন। কৃষকরা ট্রাকটিতে ধান বীজের বস্তা বহন করছিল। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর গিরিখাতে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শুক্রবার (০১ নভেম্বর) পুলিশ একথা জানায়।
খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এসব কৃষক দুর্ঘটনার শিকার হন। তারা ফিলিপাইনের কোনোর শহর থেকে সরকারের ভর্তুকি দেয়া ধান বীজ নিয়ে বাড়ি ফিরছিলেন। দেশটির বিপজ্জনক সড়কে এটি সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা।
পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। এসময় ট্রাকটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ম্যানুয়েল কানিপাস বলেন, ট্রাকটি রাস্তায় ঢাল বেয়ে উপরে ওঠার সময় পেছন দিকে উল্টে যায়। এতে যাত্রীদের অনেকে চাপা পড়ে নিহত হন। তিনি আরো জানান, এ দুর্ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।
সূত্র: বাসস
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা