চোখ হারানোর প্রতিবাদে ব্যান্ডেজ বেঁধে টিভিতে সংবাদ পাঠ
২০ নভেম্বর ২০১৯, ০৪:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিম তীরে গুলি করে এক সাংবাদিকের চোখ নষ্ট করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে বিশ্বব্যাপী। এ ঘটনায় এক চোখে ব্যান্ডেজ পরে সংবাদ পরিবেশন করতে দেখা গেছে টিভি সাংবাদিকদের। সোমবার রাত ৯টার খবরে ফিলিস্তিন টিভির দুই সংবাদ উপস্থাপককে একইভাবে চোখে ব্যান্ডেজ পরে সংবাদ পড়তে দেখা যায়। অভিনব এই প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। খবর এএফপির।
দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উপর নিয়মিতই নির্যাতন চালিয়ে থাকে। দখলের প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেটের সঙ্গে তাজা গুলিও চালিয়ে থাকে ইসরাইলি বাহিনী। গত শুক্রবার এক বিক্ষোভ কভারেজের সময় ইসরাইলি বাহিনীর গুলিতে বাম চোখ হারান ৩৫ বছর বয়সী ফিলিস্তিনি ফ্রিল্যান্স ফটোসাংবাদিক মুয়াত আমারনেহ।
সহকর্মীরা জানান, হেবরনের কাছে একটি বিক্ষোভ চলাকালীন ইসরাইলি বাহিনী আমারনেহকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়।এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় চোখ হারানোয় আমারনেহর সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্বের গণমাধ্যম কর্মীরা। প্রতিবাদ হিসেবে সবাই তাদের এক চোখ ঢাকা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশ করছেন।
গণমাধ্যমের স্বাধীনতায় ইসরাইলি নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিজেদের এক চোখ ঢাকা ছবি বা ভিডিও প্রকাশ করার সময় #মাইথ আই, #আই অব ট্রুথ ও #মাউথ আমারনেহ হ্যাশট্যাগগুলো ব্যবহার করেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা