কেনিয়ায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ২৪ জন নিহত
২৩ নভেম্বর ২০১৯, ১০:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
কেনিয়ার ওয়েস্ট পোকোট কাউন্টিতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।
দেশটির একাধিক সরকারি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানায়, সাতটি শিশুসহ অন্তত ১২ জনের মরদেহ শনিবার (২৩ নভেম্বর) উদ্ধার করা হয়েছে।
ওয়েস্ট পোকোট কাউন্টির নিয়ারকুলিয়ান ও পারুয়া নামের গ্রাম দুটিতে ভারী বর্ষণের ফলেই বারবার ভূমিধস হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যমটি।
সরকারি কর্মকর্তা জানায়, ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে গ্রাম দুটির রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে গেছে। এছাড়া একটি সেতু পানিতে তলিয়ে গেছে।
জোয়েল বুলাল নামের এক স্থানীয় প্রশাসক ডেইলি নেশন সংবাদপত্রকে জানান, উদ্ধারকাজ অব্যাহত আছে এবং নিখোঁজ বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চলছে।
কাউন্টি কমিশনার অ্যাপোলো ওকেল্লো বলেন, অন্য নিহতদের মরদেহ সম্ভবত কোথাও আটকে আছে। এদিকে বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
তার বরাত দিয়ে স্ট্যান্ডার্ড নিউজ ওয়েবসাইটে বলা হয়, আমরা তলিয়ে যাওয়া সেতুটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি কিন্তু বৃষ্টির জন্য সম্ভব হচ্ছে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত একাধিক ছবিতে রাস্তার ওপর গাছ, কাদামাটি ও অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যাচ্ছে।
কেনিয়া রেডক্রস এক টুইটার পোস্টে নিশ্চিত করেছে, তারা এই কাউন্টিতে বিশাল ভূমিধসের খবর পেয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা