২০১৯ সালে বিশ্বে ৪৯ সাংবাদিক হত্যা
১৭ ডিসেম্বর ২০১৯, ০৭:৪১ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
২০১৯ ইং সালে সারাবিশ্বে মোট ৪৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বিগত ১৬ বছরের মধ্যে বিশ্বজুড়ে সাংবাদিক মৃত্যুর সবচেয়ে কম সংখ্যা এটি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রিপোটার্স উইদআউট বর্ডার নামক সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর - ফ্রান্স টোয়েন্টি ফোর
প্যারিস ভিত্তিক এ সংস্থাটি বলেছে, নিহত সাংবাদিকদের বেশিরভাগই ইয়েমেন, সিরিয়া ও আফগানিস্তানে সংঘাতের জেরে মারা গেছে। সংস্থাটি সতর্ক করে বলে, সাংবাদিকতা এখনও একটি বিপজ্জনক পেশা হয়েই রয়ে গেছে। গত দুই দশক ধরে বছরে প্রায় ৮০ জন সাংবাদিক তাদের প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সংস্থার প্রধান ক্রিস্টোফ ডিলোয়ার বলেন, লাতিন আমেরিকা মহাদেশে ১৪ সাংবাদিক নিহত হওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যের মতই মারাত্মক আকার ধারণ করেছে। এদিকে প্রাণহানির সংখ্যা হ্রাস সত্যিই উদযাপনের বিষয়। তবে, গণতান্ত্রিক দেশগুলোতে নিজেদের কাজের জন্য বেশি সংখ্যক সাংবাদিকদের হত্যা করা হচ্ছে যা গণতন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
সংস্থাটির মতে, এ বছর অল্প সংখ্যক সাংবাদিক নিহত হলেও বহু সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৯ সালে প্রায় ৩৮৯ জন সাংবাদিককে আটক করা হয়েছে যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। এর মধ্যে প্রায় অর্ধেকই চীন, মিশর ও সৌদি আরবে বন্দী হয়েছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডার জানিয়েছে, চীন উইঘুর সংখ্যালঘুদের ওপর নিপীড়নকে তীব্র করে তুলেছে যার বেশিরভাগ মুসলিম। তারা একাই বিশ্বের এক তৃতীয়াংশ সাংবাদিকদের বন্দী রেখেছে। এছাড়া বিশ্বজুড়ে ৫৭ জন সাংবাদিককে আটকে রাখা হয়েছে। যার বেশিরভাগ সিরিয়া, ইয়েমেন, ইরাক এবং ইউক্রেনে রয়েছে। এটি আরো জানিয়েছে, সিরিয়ার এ বছরের বড় বড় ঘটনাবলির মধ্যে জিম্মিদের মুক্তির উল্লেখযোগ্য কোনো ঘটনা ছিল না।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী