চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। এর মধ্যে চীনের বাইরে প্রথমবারের মতো ফিলিপাইনের এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর আল-জাজিরার।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রোববার নতুন করে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছাড়া বাকি সব মৃত্যুর ঘটনা ঘটেছে হুবেই প্রদেশে। এক মাসের বেশি সময় আগে হুবেই প্রদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে প্রদেশটি এখন কার্যত অবরুদ্ধ।
করোনাভাইরাসে চীনজুড়ে অন্তত ৩৬১ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে আরও অন্তত ১৭ হাজার ২০৫ জন। এছাড়া নতুন করে দুই হাজার ৮২৯ জন সংক্রমণের শিকার হয়েছেন।
দ্রুত ছড়াতে থাকায় এবং মৃত্যুর হার বাড়তে থাকায় বিভিন্ন দেশ উহান ও হুবেই থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তবে অনেক দেশ আবার চীনে যাওয়া ও চীন থেকে আসার ব্যাপারে নজিরবিহীন নিষেধাজ্ঞাও জারি করেছে।
উহান থেকে নিয়ে আসা এসব ব্যক্তিদের অনেককেই ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং সংক্রমণের কোনও লক্ষণ আছে কী না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। চীন ছাড়াও আরও অন্তত ২২টি দেশে প্রায় ১৫০ লোক কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে মাত্র আট দিনে ১০০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করেছে চীন। ১৫০০ শয্যার আরেকটি হাসপাতাল নির্মাণাধীন রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা