বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা
০৯ মার্চ ২০২০, ১২:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাস ছড়িয়ে যেতে পারে এমন ভয় থেকে সতর্কতা হিসেবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (৮ মার্চ) দেশটির সরকার এ ঘোষণা দেয়। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার থেকে এটা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রিলংকা, সিরিয়া এবং থাইল্যান্ড।
ইতোমধ্যে সতর্কতা হিসেবে কাতার এয়ারওয়েজ ইতালিতে এবং ইতালি থেকে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।
বাংলাদেশে প্রথমবারের মত তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর কাতার সরকারের এ ঘোষণা এলো। কাতারেও রোববার আরও তিনজন নতুন রোগী ধরা পড়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মোট ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ডিসেম্বরের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে শনিবার পর্যন্ত বিশ্বে নিহত হয়েছেন ৩৮৩১ জন এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজারের বেশি। চীনে করোনার প্রভাব কমতে শুরু করলেও বিশ্বের অন্যান্য দেশে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি। এছাড়া যুক্তরাষ্ট্রেও আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ১০৩টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা