লকডাউন তুলে নিলে করোনা সংক্রমণ ভয়াবহ হতে পারে
১১ এপ্রিল ২০২০, ০১:০৯ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনসহ জারি করা বিধিনিষেধ যদি দ্রুত প্রত্যাহার করা হয় তাহলে সংক্রমণের ভয়ঙ্কর পুনর্জন্ম হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তিনি বলেন, প্রাণঘাতী রূপে আবার জেকে বসতে পারে কোভিড-১৯ এর সংক্রমণ।
শুক্রবার (১০ এপ্রিল) সংস্থার প্রধান ড. টেড্রোস আডানোম গেব্রিউসুস জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলেন এই হুঁশিয়ারি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
সংবাদ সম্মেলনে ড. টেড্রোস বলেন, বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এমনকি অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কঠিন পরিস্থিতিতে পড়তে হলেও এটি করা দরকার। ডব্লিউএইচও’র হুঁশিয়ারি এমন সময় আসলে যখন স্পেন ও ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ করোনার বিস্তার ঠেকাতে লকডাউন জারি রাখলেও কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে। ইউরোপের মধ্যে এই দুটি দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে ভয়াবহ। ইউরোপের কয়েকটি দেশে ভাইরাসের বিস্তার মন্থর হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান।
তিনি জানান, বিভিন্ন দেশের সরকারের সঙ্গে বিধিনিষেধ প্রত্যাহারের কৌশল গড়ে তোলার জন্য কাজ করছে ডব্লিউএইচও। কিন্তু খুব দ্রুতই তা প্রত্যাহার করা উচিত হবে না। ড. টেড্রোস বলেন, অতি দ্রুত বিধিনিষেধ প্রত্যাহার করা হলে ভাইরাসটি ভয়ঙ্করভাবে ফিরে আসতে পারে। যদি উপযুক্ত ব্যবস্থাপনা না হয় তাহলে এই পথ হবে বিপজ্জনক।
ডব্লিউএইচও প্রধান জানান, ইউরোপের কয়েকটি দেশে ভাইরাসটির সংক্রমণ মন্থর হলেও বেশ কিছু দেশে তা দ্রুত ছড়াচ্ছে। বিশেষ করে আফ্রিকার গ্রামীণ এলাকায়। তিনি বলেন, আমরা এখন ক্লাস্টার ও কমিউনিটি সংক্রমণ দেখছি আফ্রিকার ১৬টিরও বেশি দেশে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী