করোনাভাইরাসের ভয়াবহতা শেষ হয়ে যায়নি: ডব্লিউএইচও
২৯ মে ২০২০, ০৭:০৯ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের ভয়াবহতা শেষ হয়ে যায়নি, এটি সুপ্ত অবস্থায় রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক বিশেষজ্ঞ। শুক্রবার ডব্লিউএইচও’র কোভিড-১৯ বিষয়ক বিশেষ দূত ড. ডেভিড নাবারো বলেছেন, বিধিনিষেধ শিথিল করার বাধ্যবাধকতা থাকলেও সতর্ক থাকতে হবে যে, ভাইরাসটি নতুন করে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ পাঁচ হাজার ৪১৫। এর মধ্যে তিন লাখ ৬২ হাজার ২৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২৫ লাখ ৭৯ হাজার ৬৭৮ জন। ভাইরাসটির বিস্তার অব্যাহত থাকলেও বেশ কয়েকটি দেশ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে।
ডব্লিউএইচও’র বিশেষ দূত ড. ডেভিড নাবারো বলেন, জাতীয় পর্যায়ে লকডাউন আরোপ করার কারণে কোভিড-১৯ ভাইরাসের সামগ্রিক ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে এখনও এটা আছে, প্রতিরোধ অব্যাহত রাখতে হবে বলে সতর্ক করেন তিনি। এটা সুপ্ত অবস্থায় আছে আর আমরা সবসময় জানতে পারি না যে এটা কোথায় আছে। সেকারণে চলাচল শুরু হলে খুব দ্রুত নতুন প্রাদুর্ভাব তীব্র হয়ে উঠতে পারে বলে আমাদের প্রস্তুত থাকতে হবে।’
বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ভাইরাসটি সত্যিই শক্তিশালী বলেও সতর্ক করেন ড. ডেভিড নাবারো। তিনি বলেন, মানুষ ছয়-সাত মাস আগেও যেরকম ছিল সেখান থেকে ভবিষ্যতের স্বাভাবিক অবস্থা আলাদা রকম হবে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী