বিরোধীদলীয় নেতাকে চায়ের সঙ্গে বিষ খাইয়ে হত্যার চেষ্টা!
২০ আগস্ট ২০২০, ০৮:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিকে চায়ের সঙ্গে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তাঁর মুখপাত্র কিরা ইয়ামুশ জানিয়েছেন, অচেতন হয়ে পড়ার পর নাভালনিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে তাঁর।
কিরা ইয়ারমুশ বৃহস্পতিবার জানান, বিমানে সাইবেরিয়া থেকে রাজধানী মস্কো আসার পথে আলেক্সেই নাভালনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিমান জরুরি অবতরণ করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি টুইটারে লিখেছেন, ‘আলেক্সেইকে বিষ প্রয়োগ করা হয়েছে। এখন তিনি আইসিইউতে রয়েছেন।’
কিরা ইয়ারমাশ আরো বলেন, আমরা ধারণা করছি, চায়ের সঙ্গে কিছু মিশিয়ে তাঁর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। কারণ, সকালে তিনি শুধু চা পান ছাড়া আর কোনো খাবার খাননি। তাই এমন ধারণা যৌক্তিক।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে জানানো হয়েছে, বিষ প্রয়োগের রোগী হিসেবে এখন সাইবেরিয়ার ওমস্ক শহরের ইমারজেন্সি হাসপাতাল নং-১-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে নাভালনির চিকিৎসা চলছে। হাসপাতালের প্রধান চিকিৎসকের কাছ থেকে জানা গেছে, তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক এবং তাঁর সরকারের ঊর্ধ্বতন কর্মর্কতাদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য ৪৪ বছর বয়সী আলেক্স নাভালনি বেশ পরিচিত। এর আগেও তিনি এ ধরনের শারীরিক হামলার শিকার হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। (সূত্র : সিএনএন)
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা