করোনা বিধি উপেক্ষা করে নৈশক্লাবে পার্টি: পুলিশের ধাওয়া, পদদলিত হয়ে নিহত ১৩
২৩ আগস্ট ২০২০, ০৮:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপিত বিধি-নিষেধ উপেক্ষা করে পেরুর একটি নৈশ ক্লাবে পার্টি করছিলেন স্থানীয়রা। পরে পুলিশ ধাওয়া করে ক্লাবটিতে। পুলিশের ধাওয়ায় পালানোর সময় পদদলিত হয়ে অন্তত ১৩ জন মারা গেছেন। এই ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। এ ছাড়াও ২৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে লিমার থমাস রেস্টোবার ক্লাবে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ এবং সরকারি কর্মকর্তারা বলেছেন, শনিবার রাতে লিমার থমাস রেস্টোবার ক্লাবে প্রায় ১২০ জন পার্টিতে অংশ নিয়েছিলেন। ক্লাবের দ্বিতীয় তলার এই পার্টি ভেঙে দিতে পুলিশ অভিযান শুরু করলে লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পার্টিতে অংশ নেয়া অন্তত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত মার্চ মাসে দেশটিতে নাইটক্লাব ও বার বন্ধ করে দেয়া হয়। এছাড়া পারিবারিক অনুষ্ঠানেও জনসমাগম ১২ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়।
পেরুর নারীবিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী রোজারিও স্যাসিটিয়া এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, এরকম হওয়াটা উচিত ছিল না। আমরা মহামারিতে রয়েছি, স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থায় আছি। নাইটক্লাবের মালিকদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। (সূত্র: বিবিসি)
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা