সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ-অগ্নিসংযোগ
২৯ আগস্ট ২০২০, ১০:৫৭ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইসলাম ধর্মের প্রধান পবিত্র গ্রন্থ কুরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের দক্ষিণাঞ্চল মালমো শহরে প্রায় ৩ শত মুসলিম বিক্ষোভ করেছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। মুসলিমবিরোধী ডানাপন্থী দলের কর্মীরা কুরআন পোড়ানোর মিছিল শুরু করার আগে বিক্ষোভটি শুরু হয়। এতে ইট নিক্ষেপ ও গাড়ির টায়ারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে জানায় সুইডিশ পুলিশ।
পুলিশের বর্ণনা মতে, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনা হয়। বিক্ষোভের ঘটনার কিছুক্ষণ পরই মুসলিমবিরোধী ডেনিশ নেতাকে কোরআন পোড়ানোর মিছিলে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়।
পুলিশের মুখপাত্র লিকার্ড লুন্ডকাভিস্ট স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইতিপূর্বে সংঘটিত আরেকটি ঘটনার সঙ্গে এই ঘটনাটি সম্পৃক্ত। সেদিন তাঁরা ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন পুড়িয়েছিল।
বিক্ষোভের দিন অভিবাসনবিরোধী ডানপন্থী দল হার্ড লাইনের ডেনিশ নেতা রাসমেস পেলুডানের মালমো শহরের এক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু মালমোতে প্রবেশের আগেই পেলুডানকে গ্রেপ্তার করা হয় এবং দুই বছরের জন্য তাঁর ওপর সুইডেন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। (সূত্র : ডব্লিওআইও নিউজ)
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী