মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার রেকর্ড ভাঙলেন জো বাইডেন
০৫ নভেম্বর ২০২০, ০৭:১৭ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের হাওয়ায় সরগরম বিশ্ব। চলছে জল্পনা-কল্পনা। কে হবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের ৪৬ তম অধিপতি, সে প্রশ্নের অবসান ঘটতে সময় বাকী নেই বেশি।
জো বাইডেন এগিয়ে আছেন অনেকটা। জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি ভাঙলেন ৪৪ তম প্রেসিডেন্ট বারাক ওবামার রেকর্ড। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন এই পর্যন্ত পেয়েছেন ৭ কোটির বেশি ভোট। যাতে ছাড়িয়ে গেছেন ওবামাকে। ২০০৮ সালে বারাক ওবামার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট।
ডোনাল্ড ট্রাম্পও পিছিয়ে নেই। ৬ কোটি ২ লাখ ৮১ হাজার ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী। জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়া সময়ের ব্যাপার হলেও ট্রাম্পও যে ওবামার রেকর্ড ভাঙ্গবেন, তা অনুমান করাই যায়। কেননা, এখনো কয়েক লাখ ভোট গণনা বাকী রয়েছে।
ওয়াশিংটন পোস্টের হিসাব মতে, বিভিন্ন অঙ্গরাজ্য মিলিয়ে জো বাইডেন পেয়েছেন ২৫৩ ইলেক্ট্রোরাল ভোট। ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২১৪টি। নতুন প্রেসিডেন্ট হতে বাইডেনের প্রয়োজন আর ১৭ ইলেক্ট্রোরাল ভোট। তাই বলা চলে, আরও একবার নতুন সূর্যের উদয় হতে চলল আমেরিকার আকাশে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি