জো বাইডেনকে জয়ী বলেও হার মানলেন না ট্রাম্প
১৬ নভেম্বর ২০২০, ০৫:২৬ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে এখনও পরাজয় স্বীকার করেননি। তবে রোববার (১৫ নভেম্বর) সকালের টুইটে মুহূর্তের জন্য পরাজয় স্বীকারের আভাস দিয়েছিলেন। পরমুহূর্তেই তিনি দ্রুত সুর পাল্টে ফেলে তার জয়ের দাবি করেছেন। ট্রাম্প টুইট করে বলেন, বাইডেন জিতেছেন। কারণ নির্বাচনে জালিয়াতি হয়েছে।
কিন্তু ফেডারেল ও রাজ্য নির্বাচন কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তারা নির্বাচনে জালিয়াতির অভিযোগ নাকচ করে দিয়েছেন।
যদিও ট্রাম্প এখনও বলে যাচ্ছেন, আদালতে তিনি নির্বাচনে জালিয়াতি হওয়ার বিষয়টি প্রমাণ করবেন।
এদিকে নির্বাচনে জেতার জন্য বিশ্বের প্রায় প্রতিটি দেশের নেতা জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্পের মামলা একের পর এক বাতিল হয়ে গেলেও রোববার তিনি জোর দিয়ে বলেন, এখনও অনেক মামলা করা হয়নি। বড়ো ধরণের মামলা খুব শিগগীরই আসছে।
ট্রাম্পের আকস্মিক ওই টুইট প্রসঙ্গে বাইডেন ঘোষিত নতুন চীফ অব স্টাফ রন ক্লেইন এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেছেন, এই টুইটারের মাধ্যমে বাইডেন যে জিতেছেন এ বাস্তবতা আরো নিশ্চিত হলো। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট যদি এই বাস্তবতা মানতে শুরু করেন তবে তা হবে ইতিবাচক।
এদিকে বাইডেন রোববার নিজ শহর উইলমিংটনে তার ট্রানজিশান উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন বলে জানা গেছে।
ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা একান্তে বলেছেন, তারা বুঝতে পারছেন বাইডেন জিতেছেন। কিন্তু পরাজয় মেনে নিতে প্রেসিডেন্টের আরো সময় প্রয়োজন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি