এবার দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, আরোহী ৮ জনই নিহত
০৬ জুলাই ২০২০, ০৪:৪৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৪৭ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
সাধারণত বিভিন্ন সময় সড়ক পথে চলাচলকারী যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, আহত নিহত হয়, কিন্তু এবার আকাশপথে ঘটল এই রকম দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুইটি বিমানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর উত্তর ইডাহো এলাকার একটি লেকের ওপর ভেঙে পড়ে বিমান দুইটি। দুর্ঘটনায় বিমান দুটিতে থাকা ৮ জন আরোহীই মারা গেছেন বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা সিএনএন জানায়, রোববার (৫ জুলাই) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগর উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত কোউর ডি’এলিন লেকে বিমান দুইটি ভেঙে পড়ে। পানিতে ডুবে যাওয়ার আগে দুই জনের লাশ উদ্ধার করা হয়। এখনো ৬ জন নিখোঁজ রয়েছন। লেকের পানিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে স্থানীয় প্রশাসনের আশঙ্কা, দুই বিমানের কেউই আর বেঁচে নেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার আগে মাটি থেকে প্রায় ৮০০ ফুট ওপরে উড়ছিল দুইটি বিমান। হঠাৎ মুখোমুখি সংঘর্ষে একটি বিমানের কেবিনের ভেতরে ঢুকে যায় আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের পানিতে ডুবে যায়। এতে বিমান দুইটিতে থাকা ৮ জন আরোহীই মারা যান।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা