‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’ নামে পদ্মা সেতুর নামকরণ প্রস্তাবে প্রধানমন্ত্রীর অসম্মতি
২১ জানুয়ারি ২০২১, ০৫:৫৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সংসদে পদ্মা সেতুর নাম ‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’ করার দাবি জানিয়েছিলেন সরকারি দলের সাংসদরা। এ প্রস্তাবে নেতিবাচক ইঙ্গিত দিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। সরকার দলীয় সংসদ সদস্য গাজীপুর-৩ আসনের মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সংসদে এ প্রস্তাব করলে প্রধানমন্ত্রী প্রথমে হাত নেড়ে এবং পরে মাথা নেড়ে অসম্মতি জানান। সংসদ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে সেই দৃশ্য দেখা যায়।
এর আগে, প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মাসেতুর নামকরণের প্রস্তাব করেন মোঃ ইকবাল হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা সিদ্ধান্তের কারণে পদ্মাসেতু তৈরি করা সম্ভব হয়েছে। তাই সেতুর নাম শেখ হাসিনা সেতু করতে হবে। ইতোমধ্যে তিনি এবিষয়ে আপত্তি জানিয়েছেন। কিন্তু আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। আমরা নেত্রীর ওপর কৃতজ্ঞতা প্রকাশের জন্য কাজটি করতে চাই। তাই ৩৫০ জন সংসদ সদস্যের পক্ষ থেকে অনুরোধ এই প্রস্তাব বাস্তবায়ন করা হোক।
আরেক সদস্য পংকজ দেবনাথ প্রস্তাবটির প্রতি সমর্থন জানান। তিনি বলেন, আমি আবারো দাবি জানাই এই সেতুর নাম হবে দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতু। প্রধানমন্ত্রী তার বিনয় দিয়ে হয়তো বারবার বলবেন, 'না'। কিন্তু আমরা এই প্রজন্মের যারা, তারা অকৃতজ্ঞ নই। আমরা জানি যখন বিশ্ব ব্যাংক ফান্ড প্রত্যাহার করে নিল, পদ্মা সেতু বাস্তবায়নে অন্তরায় সৃষ্টি হলো, বঙ্গবন্ধু-কন্যা সাহস করে বললেন নিজের টাকায় পদ্মা সেতু বানাব এবং তিনি এটা সম্ভব করেছেন মাত্র ১২ বছরে।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল