জুলাই মাসে ভারতে বিটিভির সম্প্রচার শুরু হবে: তথ্যমন্ত্রী
২৩ জুন ২০১৯, ০৪:০৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান আগামী জুলাই মাসের যে কোনো দিন থেকে ভারতের দূরদর্শনে সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। সেই সঙ্গে শোনা যাবে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও। তবে বেতার সম্প্রচার শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
রবিবার (২৩ জুন)সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী জানান, নতুন স্বপ্নে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট গত ৭ মে স্বাক্ষরিত হয়। সম্প্রতি ওয়ার্কিং এগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার। বাংলাদেশ টেলিভিশন বর্তমানে mpeg2 ব্যবহার করছে।
সরেজমিন ডিডি ফ্রি ডিস স্থাপনা পরিদর্শন করে সিগন্যাল রিসিভ ও ডাউনলোড লিঙ্ক করাসহ mpeg4 স্ট্রিমের সিগন্যাল ডিডি ফ্রি ডিস এর জন্য গত ২৫ মে বিটিভির একটি কারিগরি দল ৩ দিনের সফরে নয়া দিল্লি যায়। ফিরে আসার পর জুলাই মাসের যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে বিটিভি ভারতে প্রচার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি