বড় ধরনের রদবদল আসছে জেলা প্রশাসক পদে
২৬ আগস্ট ২০১৯, ০৫:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক (ডিসি) পদে বড় ধরনের রদবদল আসছে। দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসনে কর্মরত ১৫ থেকে ২০ জন জেলা প্রশাসককে প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই ডিসি পদে নতুন কর্মকর্তা নিয়োগ হবে বলে জানা গেছে। নির্বাচনের সময় এসব ডিসিরা দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদিত ডিসি ফিট লিস্ট থেকে নতুন ডিসি নিয়োগ করা হবে। এজন্য তালিকা ধরে নড়াচড়া শুরু করেছেন উর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে গতকাল রবিবার জামালপুরের পর চুয়াডাঙ্গা ও খাগড়াছড়িতে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সংক্রান্ত আলাদা দুটি আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ি, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. নজরুল ইসলাম সরকার এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব প্রতাপ চন্দ্র বিশ্বাস। অন্যদিকে চুয়াডাঙ্গার ডিসি গোপাল চন্দ্র দাসকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। ডিসি রদবদলের এ প্রক্রিয়া চলতে থাকবে বলে জানা গেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার