ডেঙ্গু নিয়ে বিচার বিভাগীয় কমিটি গঠনের সুপারিশ চেয়েছেন হাইকোর্ট
২৬ আগস্ট ২০১৯, ০৩:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধে সরকারি পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে এনিয়ে বিচার বিভাগীয় কমিটি গঠনে সংশ্লিষ্ট আইনজীবীদের মতামত ও সুপারিশ চেয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৬ আগস্ট)বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর যুগ্ম-বেঞ্চ এ মতামত ও সুপারিশ চেয়েছেন।
এডিস মশা নিধন ও ডেঙ্গুর বিস্তার রোধ সংক্রান্ত ঢাকার দুই সিটি করপোরেশনের দাখিলকৃত অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানিকালে হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেন।
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেছে, ‘ঢাকার বাইরে মশক নিধন ওষুধ পাঠাতে আপনাদের ব্যর্থতা রয়েছে।’
এডিস মশা নিধনে ব্যর্থতা ডেঙ্গুর বিস্তার লাভ এবং এটি নিয়ন্ত্রণে ব্যর্থতায় একটি বিচারিক তদন্ত কমিটি গঠন করা যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের মতামত ও সুপারিশ চেয়েছে হাইকোর্ট।
ঢাকার বাইরে মশা নিধনের ওষুধ পৌঁছেছে কিনা আর না পৌঁছে থাকলে তা কোন প্রক্রিয়ায় পৌঁছানো হবে তা হাইকোর্টকে জানাতে বলা হয়েছে।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। ঢাকা উত্তর সিটির পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম। দক্ষিণ সিটির পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ রাজা।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা