মানবতাবিরোধী অপরাধের মামলায় মুসার মৃত্যুদণ্ড
২৭ আগস্ট ২০১৯, ০২:৩৩ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধে সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুস সামাদ মুসা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়ার বাসিন্দা। মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন।
আব্দুস সামাদের বিরুদ্ধে উত্থাপিত চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত। এটি এই ট্রাইব্যুনালের ৩৯তম রায়। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলো। ২০১৭ সালের ২৪শে জানুয়ারি মুসাকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, মুক্তিযুদ্ধ চলাকালীন আবদুস সামাদ মুসার নেতৃত্বে পশ্চিমভাগ এবং গোটিয়া গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়।
১৯৭১ সালের ১২ই এপ্রিল মুসার সহযোগিতায় পাকিস্তানি আর্মিরা পুঠিয়ায় হত্যাযজ্ঞ ও অগ্নিসংযোগ শুরু করে। ১৯শে এপ্রিল পাকহানাদার বাহিনী নিয়ে বাঁশবাড়িয়া গ্রামে যায় মুসা। সেখানে ২১ জনকে আটক করে গোটিয়া গ্রামে নিয়ে যায়। ওই গ্রামে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের বাড়িতে নিয়ে তাদের দিনভর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে ১৭ জনকে ছেড়ে দেয়া হলেও চারজনকে পুঠিয়ার দুর্গাপুরে মুসার নির্দেশে গুলি করে হত্যা করা হয়।
একইভাবে মুসার নির্দেশে পশ্চিমভাগ মাদ্রাসার সামনে আক্কেল আলীর ছেলে আবদুস সাত্তারকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া পশ্চিমভাগ সাঁওতালপাড়ার আদিবাসী লাডে হেমব্রমের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করারও অভিযোগ ছিল মুসার বিরুদ্ধে।
এই মামলায় ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা ও প্রসিকিউটর জাহিদ ইমাম। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি