সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর দিল ভারত!
১১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীকে মাদক ও দুষ্কৃতিকারী সনাক্ত করতে সক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। জানা গেছে, শুভেচ্ছা উপহার হিসেবে কুকুরগুলো দিয়েছে তারা। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে ১০টি কুকুর হস্তান্তর করেন কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল কেশব যাদব। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন ও লে. কর্নেল মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে কুকুরগুলো গ্রহণ করেন।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়েছে এগুলোকে। তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় কুকুর উপহার হিসেবে দেয়া হবে। যার প্রথম চালানের ১০টি কুকুর বাংলাদেশ পেল।
প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতিকারী সনাক্ত করতে সক্ষম বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল