বাংলাদেশীদের ওমরাহ হজে যাওয়া আপাতত স্থগিত
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশিদের সৌদি আরবে আপাতত ওমরাহ হজ পালন করতে যাওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হজ এজেন্সি এসোসিয়েশন বাংলাদেশ (হাব)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
তিনি জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৌদির সিদ্ধান্তের পরে বাংলাদেশ থেকেও এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ওমরাহ পালনের অপেক্ষায় থাকা ৭শ বাংলাদেশি আপাতত সৌদি যেতে পারছেন না।
এর আগে, করোনাভাইরাসের কারণে সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করে দেশটির সরকার। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক আরব নিউজ এবং সৌদি গেজেট। এতে বলা হয়, সৌদি আরবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস প্রথমবারের মতো ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।
চীনের বাইরেও বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮০১ জন। আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়ে গেছে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন প্রায় ৩৩ হাজার জন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা