অনলাইনে এইচএসসি’র ফল প্রকাশ, শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েতে নিষেধাজ্ঞা
২৯ জানুয়ারি ২০২১, ১১:১৫ পিএম | আপডেট: ৩০ জুলাই ২০২৬, ০১:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে। তবে এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। তাই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না, জানানো হয়।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানা যাবে। এ ছাড়া, মোবাইল ফোনে ফলাফল পেতে HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ফল পৌঁছে যাবে।
আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল