বিএনপির আগুন সন্ত্রাস, আল জাজিরার অপপ্রচার; একই সুতোয় গাঁথা: ওবায়দুল কাদের
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিন নিয়ে বিএনপির অপরাজনীতি জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ১৩ দিনে ২৩ লাখ মানুষের ভ্যাকসিন গ্রহণ শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের সোনালী বার্তা। এর ফলে ভ্যাকসিন নিয়ে বিএনপি যে মিথ্যা গল্প তৈরির অপচেষ্টা করেছিলো, তা হালে পানি পায়নি।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, দেশ-বিদেশে অপপ্রচারের ঝুলি খুলে বসা বিএনপির আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, আর সরকার বিরোধী আল জাজিরার অপপ্রচার একই সুতোয় গাঁথা।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে নেতা বানাতে হবে। তিনি স্মরণ করে দেন, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, পকেট কমিটি করা যাবে না।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সততা থেকে শিক্ষা নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এসময় বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বানও জানান কাদের।
অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুরের সভাপতিত্বে অনলাইনে আরও যুক্ত ছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি কামাল আবদুল নাসের চৌধুরী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়াসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি