দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১০
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জন ৪ জন পুরুষ ও একজন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৮৪ জনে।
এই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন। এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৪হাজার ৭৫৫ জন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ এবং ২১৪টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৪০ লাখ ৩ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৩৮৪ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৩৪৩ জন ও নারী দুই হাজার ৪১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের বয়স ৬০ বছরের বেশি। তাদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রামের তিন জন।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি