সড়ক দুর্ঘটানায় মাধবদীর ‘নিসচা’ কর্মীর মৃত্যু
১৭ নভেম্বর ২০১৯, ০৪:৪৩ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১২:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার কার্যকরি সদস্য মোশারফ হোসেন রানা (৩২) নামে এক কর্মী নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার (১৬ নভেম্বিবর)কালে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।
পরে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ নভেম্বর) রাতে মারা যায় বলে জানান স্বজনরা। মোশারফ হোসেন রানার মৃত্যুতে নিরাপদ সড়ক চাই (নিসচা)'র কেন্দ্রীয় ও মাধবদী থানা শাখা কমিটি গভীর শোক প্রকাশ করেছেন।
নিহতের স্বজনরা জানান, মোশারফ হোসেন রানা মাধবদী স্কুল সুপার মার্কেটের মোবাইল ব্যবসায়ী ছিল। শনিবার বিকেলে তার শ্যালক ও এক বন্ধুর সাথে হোন্ডাযোগে নরসিংদী-মদনগঞ্জ সড়কের আড়াইহাজার এলাকায় পৌছলে মোটরসাইকেল এর পিছন থেকে পড়ে যায় মোশারফ। এতে সে গুরতর আহত হয়। সাথে থাকা সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে সে মৃত্যু বরণ করে।
নিহত মোশারফ হোসেন রানা মাধবদী পৌর শহরের বিরামপুর মহল্লার সুন্দর আলীর ছেলে। সংসার জীবনের তার ছোট একটি মেয়ে রয়েছে। তার মৃত্যুর খবর শুনে তার স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি