সারাদেশে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি
৩০ নভেম্বর ২০১৯, ০১:০২ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১২:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে সারাদেশে। চাঁদাবাজি বন্ধ ও বর্ধিত বেতনসহ ১১ দফা দাবিতে শুক্রবার (২৯ নভেম্বর) মধ্যরাত থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
এর আগে নারায়ণগঞ্জের পাঁচ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে মানববন্ধনে এই ঘোষণা দেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার।
গেল ২০ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা ২৯ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের দাবিতে মালিকপক্ষকে আল্টিমেটাম দিয়েছিলেন নৌযান শ্রমিকেরা।
জানা গেছে, তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে গত বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ফেডারেশনের নেতাদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, নৌপরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দেবেন মালিক। এটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কী না, তা তদারক করবে নৌ-পরিবহন অধিদপ্তর।
এছাড়া এ খাতের শ্রমিকদের খাদ্যভাতা দেয়ার বিষয়ে বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে নৌ-পরিবহন শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড এবং ওয়েলফেয়ার ফান্ড গঠনের বিষয়ে নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে নৌযান শ্রমিক ফেডারেশন দাবি আদায় না হওয়ার পর্যন্ত পূর্ব ঘোষিত কর্মবিরতি কর্মসূচি পালন থেকে সরে না আসার সিদ্ধান্ত নেয়া হয়।
ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আমরা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলাম। কিন্তু বেশিরভাগ মালিকই সেই সভায় অংশ নেননি। আর এসব সিদ্ধান্ত যথেষ্ট নয় বলে মনে করেন শ্রমিক প্রতিনিধিরা। তাই শ্রমিক প্রতিনিধিদের সভায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে কর্মবিরতি চলছে।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল