করোনা ভাইরাস: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পিপিই বিতরণ
২৪ মার্চ ২০২০, ০৬:৪৩ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মীদের ব্যবহারের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ হাজার ৫শত ৬৬ সেট পিপিই (Personal Protective Equipment) করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র তাৎক্ষণিক নির্দেশে মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ৮টি বিভাগীয় দপ্তরের আওতায় জেলা ও উপজেলা দপ্তরসমূহ দেশব্যাপী এই পিপিই বিতরণ কাজ শুরু করে।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, রাজশাহী, বরিশাল ও ময়মসসিংহ বিভাগে জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৩ মার্চ) ও মঙ্গলবার (২৪ মার্চ) উল্লিখিত পরিমাণ পিপিই বিতরণ করে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরসমূহে পূর্বে মজুদকৃত ও অব্যবহৃত পিপিই দেশের সংকটকালীন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চিকিৎসা কাজে বিতরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত জরুরী। এই ভাইরাস মোকাবেলায় সকলকে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করোনার প্রাদুর্ভাব থেকে দেশবাসীকে রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করছে। এ আলোকে করোনা রোগীর চিকিৎসা সেবায় নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভাগীয়, জেলা ও উপজেলা দপ্তরসমূহকে মজুদকৃত পিপিই বিতরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।”
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি