আমরা চাই না দুর্নীতিবাজ তারেক জিয়ার দল আবার ক্ষমতায় আসুক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
২৭ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
পিরোজপুর প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমরা আর চাই না যুদ্ধ অপরাধীরা ক্ষমতায় যাক, আমরা চাই না দুর্নীতিবাজরা আবার লম্ফ ঝম্ফ দিক, আমরা চাইনা দুর্নীতিবাজ তারেক জিয়ার দল আবার ক্ষমতায় আসুক, এজন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দলের ভিতরে কোন বিভাজন করা যাবে না। মান অভিমান থাকতে পারে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনা না আসলে দেশ আবার অন্ধকারে চলে যাবে, আবার দুর্নীতি শুরু হবে। সন্ত্রাসীরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের পতাকা ফেলে দিয়ে চাঁদ তারা পতাকা উঠাতে চাইবে। নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না। উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, দুর্নীতি দূর করতে, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নৌকা প্রতীকে শেখ হাসিনার পক্ষে ভোট দেয়ার আহবান করেন মন্ত্রী।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোঃ শফিউর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ, সদর থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন।
দেশের তিনটি উপকূলীয় জেলার চারটি স্থানে আনুষঙ্গিক সুবিধাদিসহ মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পিরোজপুরের পাড়েরহাটে ২.৩৬ একর জমির উপর ১১ কোটি ৯২ লক্ষ টাকা ব্যায়ে এ কেন্দ্রটি নির্মাণ করে। ২০১৬ সালে এ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু করে ২০১৯ সালে শেষ হয়। শুক্রবার এ অবতরণ কেন্দ্রটি উদ্বোধন করা হয়। কেন্দ্রটিতে অকশন ও প্যাকিং শেড, ইনস্পেকশন রুম, আইস প্লান্ট, চল্লিশটি আড়ৎ ঘর, আবাসিক ভবন, গভীর নলকূপ, জেনারেটর, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবসহ আধুনিক সব সুবিধাদী রয়েছে এ মৎস্য অবতরণ কেন্দ্রটিতে ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা