যেখানেই থাকি না কেন, প্রতিমুহুর্তে দেশের সঙ্গে যোগাযোগ রাখি: প্রধানমন্ত্রী
০৪ আগস্ট ২০১৯, ১২:৫১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ এএম
টাইমস ডেস্ক:
লন্ডন থেকে নিয়মিত দেশের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমি লন্ডন বা যেখানেই থাকি না কেন, প্রতিমুহুর্তে দেশের সঙ্গে যোগাযোগ রাখি, রাখছি। দেশের সংকটে আমি সর্বোচ্চ খেয়াল রাখি।”
শনিবার (৩ আগস্ট) লন্ডন সময় বিকালে লন্ডনের সেন্ট্রাল হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, “জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কীভাবে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাবে, সেই পরিকল্পনা করেছি। প্রজন্মের পর প্রজন্ম যেন একটি সুখী সুন্দর বাংলাদেশ পায়, সেটাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। ডিজিটাল বাংলাদেশের সুবিধা মানুষ পাচ্ছে। কিন্তু অপপ্রচার চালিয়ে যারা মানুষের ক্ষতি করে তাদের সম্পর্কে সবার সচেতন থাকা উচিত।”
যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা