বাংলাদেশকে বিপদগ্রস্ত করার গভীর চক্রান্ত করছে সরকার: মির্জা ফখরুল
১১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৯ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি। বুধবার (১১ সেপ্টেম্বর) মানববন্ধনের আগে সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর অভিযোগ করে বলেন, সরকার দুর্নীতির মাধ্যমে দেশে গণলুটপাট করছে। নিজেদের বৈধ্যতা না থাকায় তারা রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারছে না। তাদের ব্যর্থতায় আসাম থেকে মানুষকে এদেশে পাঠানোর চক্রান্ত করছে ভারত। বাংলাদেশকে বিপদগ্রস্ত করার গভীর চক্রান্ত করছে সরকার।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, অবিলম্বে তাকে মুক্তি দিন। এসময় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বৃহত্তর আন্দোলন করেই সরকারের পতন নিশ্চিত করতে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফখরুল।
এসময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার জোর করে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। আন্দোলনে মানুষকে সংঘবদ্ধ করার তাগিদ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার মুক্তিতে আদালত আনুষ্ঠানিকতা মাত্র। আইনী প্রক্রিয়ায় নির্ভর করে থাকা যাবে না। প্রথমে এবার সরকার পতন আন্দোলন এরপর খালেদা জিয়ার মুক্তি। নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, রাজনৈতিক প্রভাবে খালেদা জিয়ার মুক্তি মিলছেনা। রাজপথেই মুক্তি নিশ্চিত করতে হবে। আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা