‘নগদ’ গড়ল ইতিহাস
১৫ অক্টোবর ২০১৯, ০৮:০৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন ডেস্ক :
বাংলাদেশের জনগণের আর্থিক অন্তর্ভূক্তি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। এই প্রয়াসের একটি ফসল হলো ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা 'নগদ'। কার্যক্রম শুরুর পর থেকে 'নগদ' ক্রমবর্ধমানভাবে জনগণের আস্থা অর্জন করতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে 'নগদ' দ্বিতীয় স্থানে পৌঁছেছে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ১৩ অক্টোবর ১৯ আমাদের ইতিহাস গড়ার দিন। এ দিন আমরা বাংলাদেশের মোবাইল আর্থিক সেবার দ্বিতীয় স্থানে পৌঁছেছি। ১১ বছর আগে প্রতিষ্ঠিত রকেটকে ১৩ অক্টোবর ১৯ তারিখে মাত্র ৭ মাস আগে প্রতিষ্ঠিত ডাক বিভাগের নগদ অতিক্রম করে দ্বিতীয় স্থান দখল করেছে। জয় বাংলা।
এর কিছুদিন আগে ডাক বিভাগের ডিজিটাল সেবা 'নগদ' ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক যৌথভাবে ১ দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তির আওতায় নিয়ে এসেছে। এ ছাড়া প্রতি হাজারে নগদ-এর ক্যাশ-আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা, যা দেশের সবচেয়ে কম ক্যাশ-আউটচার্জ। এভাবে দেশের সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে 'নগদ' দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে বদ্ধপরিকর। সংবাদ বিজ্ঞপ্তি
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি