স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এবার অনুষ্ঠিত হচ্ছেনা কর মেলা
০৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৪১ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৫৭ এএম
অর্থনীতি ডেস্ক:
এবার অনুষ্ঠিত হচ্ছেনা কর মেলা। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় জনসমাগম এড়াতে মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৯ সেপ্টেম্বর) এনবিআরের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এনবিআরের সদস্য (কর প্রশাসন) আরিফা শাহানা জানিয়েছেন।
আরিফা শাহানা বলেন, কোভিড-১৯ এর কারণে এবার কর মেলার আয়োজন করা হচ্ছে না। তবে মাঠপর্যায়ের কর অফিসগুলোতে করদাতারা যাতে মেলার মতো সুবিধা পান, সেই ব্যবস্থা করা হবে।
২০১০ সাল থেকে কর মেলা আয়োজন করে আসছে এনবিআর। ওই বছর রাজধানী ঢাকা ও চট্টগ্রামে প্রথম কর মেলা অনুষ্ঠিত হয়। এরপর প্রতি বছরই মেলার পরিসর বেড়েছে। ঢাকা ও চট্টগ্রামের পাশপাশি সব বিভাগীয় শহর এবং জেলা-উপজেলাতেও কর মেলার আয়োজন করে আসছে এনবিআর।
১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী এই মেলা হয়। রাজধানীতে মেলা হয় বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। এছাড়া সব জেলা শহরে ৪ দিন এবং ৪৮টি উপজেলায় ২ দিন মেলা হয়। উপজেলা পর্যায়ে যেসব স্থানে অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো এমন গ্রোথ সেন্টারে এক দিন মেলা হয়।
গতবার কর মেলায় ৬ লাখ ৫৫ হাজার করদাতা রিটার্ন জমা দিয়েছিলেন। কর মেলার জন্য সাধারণ করদাতারা অপেক্ষা করে থাকেন। কর মেলায় গিয়ে ঝক্কিঝামেলা ছাড়াই অনেকটা নির্বিঘ্নে বার্ষিক আয়কর জমার পাশাপাশি কর পরিশোধ করতে পারেন। গত ১০ বছরে কর মেলা করদাতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে গেছে।
কর মেলায় করদাতারা কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) গ্রহণ, রিটার্ন ফরম পূরণ থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথসহ নানা ধরনের সেবা পান। একই ছাদের নিচে সব সেবা পাওয়ায় গত দশ বছরে করদাতাদের কাছে কর মেলা জনপ্রিয় হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন কর মেলায় করদাতাদের ব্যাপক ভিড় দেখা যায়। কর কার্যালয়ে গিয়ে হয়রানি এড়াতে অনেক করদাতা কর মেলার জন্য অপেক্ষা করেন। এবার তাদের সেই আশায় গুঁড়েবালি।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বার্ষিক আয়কর বিবরণী জমা দেয়া যাবে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা