আজ থেকে আবার বাড়লো স্বর্ণের দাম
১০ সেপ্টেম্বর ২০২০, ০২:০৭ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
আবার বাড়ানো হলো স্বর্ণের দাম। প্রতি ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সারা দেশে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকারের দাম হচ্ছে ৭৪ হাজার ৮০০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে স্বর্ণের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেয়। এর আগে কয়েক দফা দাম বাড়ানোর পর গত ২১ আগস্ট স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৪৫৮ টাকা কমানো হয়েছিল।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকারের দাম এখন ৭৪ হাজার ৮০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার অলংকারের দাম ৭০ হাজার ৮৫৮ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম কার্যকর করার আগে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার অলংকারের দাম ছিল ৭২ হাজার ২৫৮ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৩৬১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ৫০ হাজার ৩৯ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে মার্কিন ডলারের প্রাধান্য খর্ব, তেলের দর পতনসহ নানা জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝে গত ১৩ ও ২১ আগস্ট দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়। বর্তমানে বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা