কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩৭ সিনেমা
২৭ অক্টোবর ২০২২, ০৯:২৫ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
বিনোদন ডেস্ক:
হাওয়া’, ‘পরাণ’, ‘হৃদিতা’সহ বাংলাদেশের ৩৭টি সিনেমা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আগামী শনিবার থেকে কলকাতার ঐতিহ্যবাহী নন্দনের তিন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বলে বুধবার (২৬ অক্টোবর) কলকাতা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ২ নভেম্বর পর্যন্ত।
কলকাতার রবীন্দ্র সদনে শনিবার বিকেল ৪টায় উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি ও পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও বলিউড তারকা বাবুল সুপ্রিয়, জয়া আহসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী।
বাংলাদেশ সরকারের উদ্যোগে ও কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রসহ মোট ৩৭টি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ‘গুণিন’, ‘হৃদিতা’, ‘বিউটি সার্কাস’, ‘হাওয়া’, ‘পরাণ’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাপ পুণ্য’, ‘কালবেলা’, ‘চন্দ্রাবতী কথা’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনাজলের কাব্য’, ‘রাতজাগা ফুল’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘গোর’, ‘গলুই’, ‘গণ্ডি’, ‘বিশ্বসুন্দরী’, ‘রূপসা নদীর বাঁকে’, ‘শাটল ট্রেন’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘ন-ডরাই’, ‘কমলা রকেট’, ‘গহীন বালুচর’ ও ‘ঊনপঞ্চাশ বাতাস’ প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া থাকছে ৪টি প্রমাণ্যচিত্র ‘হাসিনা আ ডটারস টেল’, ‘বধ্যভূমিতে একদিন’, ‘একটি দেশের জন্য গান’ ও ‘মধুমতী পারের মানুষটি শেখ মুজিবুর রহমান’। প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্যের ৮টি ছবি ‘ধর’, ‘ময়না’, ‘ট্রানজিট’, ‘কোথায় পাবো তারে’, ‘ফেরা’, ‘নারী জীবন’, ‘কাগজ খেলা’, ‘আড়ং’।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি