মোবাইল ব্যবহারকারীদের জন্য সতর্ক সংকেত
২৮ জানুয়ারি ২০২০, ০৭:০১ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
মোবাইল ফোন এখন আমাদের জীবন চলার পথে একটি অতি গুরুত্বপূর্ণ বস্তু। মোবাইল ফোন ছাড়া জীবনযাপন কল্পনাই করা যায় না। মোবাইল ফোনে মানুষ অনেক সুবিধা ভোগ করছে, তাইতো এটি এত গুরুত্বপূর্ণ। কিন্তু এর ক্ষতিকর দিক যে নেই তাও কিন্তু না। এটি মানবদেহের জন্য হুমকীর কারণ। একটি সংস্থা মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সতর্ক সংকেত দিয়েছে। কারণ শাওমি ও ওয়ান প্লাস এই দুটি মোবাইল ফোন মানবদেহে বিষাক্ত বিকিরণ ছড়াচ্ছে।
সম্প্রতি মোবাইল ফোনের বিকিরণ ছড়ানোর মাত্রা নিয়ে তালিকা প্রকাশ করেছে একটি জার্মান সরকারি সংস্থা। তাতে দেখা যাচ্ছে সব থেকে বেশি বিকিরণ করে শাওমি ও ওয়ান প্লাস মডেলের মোবাইল ফোনগুলো।
মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেই বিকিরণ মাত্রা ছাড়ালে নানা শারীরিক উপসর্গের আশঙ্কা থাকে। এমন কী মাত্রাতিরিক্ত বিকিরণ ক্যান্সারের কারণ হতে পারে বলেও মনে করেন একদল গবেষক।
জার্মান বিকিরণ নিরাপত্তা সংস্থা থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে এক চাঞ্চল্যকর রিপোর্ট। তাতে দেখা যাচ্ছে মাত্রাছাড়া বিকিরণ ঘটায় যে সব ফোন তার তালিকায় সবার ওপরে রয়েছে শাওমি ও ওয়ান প্লাস।

তালিকায় এক নম্বরে রয়েছে Xiaomi Mi A1. খাতায় কলমে তার বিকিরণের মাত্রা ১.৭৫ ওয়াট প্রতি কিলোগ্রাম। দ্বিতীয় স্থানে রয়েছে OnePlus 5T. এর বিকিরণের মাত্রা ১.৬৮ ওয়াট প্রতি কেজি। তৃতীয় স্থানে রয়েছে মি ম্যাক্স থ্রি। চতুর্থ স্থানে রয়েছে ওয়ানপ্লাস সিক্স টি।
তালিকায় নবম স্থানে রয়েছে Apple iPhone 7. ভারতে ১.৬ ওয়াট প্রতি কিলোগ্রামের বেশি বিকিরণ করে এমন মোবাইল ফোন নিষিদ্ধ। তারপরও এই ফোনগুলো কীভাবে এদেশে ছাড়পত্র পেল তার জবাব যদিও মেলেনি।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ