দেশের এই ক্রান্তি-লগ্নে কলচার্জ, এমবিচার্জ ফ্রি চাইলেন ব্যারিস্টার সুমন
০৬ এপ্রিল ২০২০, ০৯:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
দেশের এই ক্রান্তি-লগ্নে সরকারি মোবাইল অপারেটরসহ সকল অপারেটরগুলোর কাছে কলচার্জ-এমবি চার্জ ফ্রি চাইলেন সোশ্যাল মিডিয়ার সরব মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩টা ২৮ মিনিটে তার ফেসবুক পেইজে লাইভে এসে তিনি এ দাবি জানান।
লাইভের শুরুতে সুমন বলেন, করোনায় সারা বাংলাদেশ লকডাউনে আছে। মৃত্যুর মুখোমুখি থেকে আমরা বলতে চাই, সরকারের নির্দেশনামত আমরা ঘরে থাকার চেষ্টা করেই যাচ্ছি। সবাই চেষ্টায় আছে, এই মহাজাগতিক দুর্যোগের মোকাবেলা কিভাবে করা যায়। কিন্তু এই ক্রান্তি-লগ্নে যারা ব্যবসার চিন্তা করে তারা আর যাইহোক বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে নাই। আমি ফোন কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের তো বর্তমানে বাসায় কাজ নেই, বাচ্চারা চিল্লাচিল্লি করে। তাদের আনন্দ দেয়ার জন্য কার্টুন বা অন্য কিছুর ব্যবস্থা করতে হয়। নিজেদের জন্যও খবর দেখতে বা আত্ম বিনোদনের জন্য নেট দরকার। আমরা এখন ইন্টারনেটের উপর নির্ভর হয়ে গেছি। দেশের এই সময়টাতে কি আপনারা কলচার্জ ও এমবি চার্জ কমাতে পারেন না?
গ্রামীনফোনের উদ্দেশে তিনি বলেন, আপনারা তো ১২০০০ কোটি টাকার মধ্যে সরকারকে একহাজার কোটি টাকা দিতে কত নাটক করছেন। এখন দেশের এই শোচনীয় অবস্থায় কি এই কাজটা করতে পারেন না। আপনারা তো চ্যারিটির টাকা দিয়ে এই কোম্পানি গড়ে তুলেছেন। ব্যবসা আপনাদের চেয়ে কেউ ভালো বুঝে না। একটা মেসেজ দিয়ে কতভাবে টাকা কেটে নেন। লম্বা সময় না দেন, এক দুই মিনিটের জন্য তো ফ্রি করতে পারেন?
সরকারের দৃষ্টি আকর্ষণ করে সুমন বলেন, কোম্পানিগুলোর ট্যাক্স কমিয়ে কলরেট, এমবি রেট কমানোর ব্যবস্থা করেন। দেশের সবকিছু বন্ধ, একজন মানুষ কিভাবে টাকা রিচার্জ করবে?
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেসব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। ফ্লোরা বলেন, নতুন করে দেশে ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা