কমিশনসহ ১১ দফা দাবী: নরসিংদীতে আমরণ অনশণের সমর্থনে সভা ও শপথ গ্রহণ
০৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
মজুুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে পূর্বঘোষিত আগামী ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন প্রস্তুতি হিসেবে গেইটসভা ও শপথ গ্রহণ করেছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেয় শ্রমিকরা। রবিবার (৮ ডিসেম্বর) সকালে ইউএমসি জুটমিলের প্রধান ফটকে শুরু হয় এই গেইটসভা ও শপথ গ্রহণ।
ধর্মঘট কর্মসূচীতে শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছে শ্রমিকরা। তারপর আবার ১০ সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। সেই সাথে পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবী। যা সরকার মানছেন না। এ জন্য বাধ্য হয়ে আন্দোলন করছে শ্রমিকরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১০ তারিখের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে অনিদৃষ্টকালের জন্য আমরণ অনশন কর্মসূচী পালন করবে শ্রমিকরা। এরই পূর্ব প্রস্ততি হিসেবে আজ গেইট ধর্মঘট ও শপথ গ্রহণ কর্মসূচী পালন করছে পাটকল শ্রমিকরা।
এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা