বেলাবতে ছিনতাইকারীদের নির্যাতনে কিশোরের মৃত্যু
০৮ নভেম্বর ২০২০, ০৬:৫৮ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে ছিনতাই করার সময় ছিনতাইকারীকে চিনে ফেলায় রাতভর নির্যাতনের পর মোঃ ইমন মিয়া (১২) নামে এক কিশোরকে রড ও বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় রবিবার (০৮ নভেম্বর) নিহতের মামা শাহআলম মিয়া বাদী হয়ে বেলাব থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে শুক্রবার (০৬ নভেম্বর) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় রবিবার ওই কিশোরের মৃত্যু ঘটে।
নিহত মোঃ ইমন মিয়া উপজেলার কুকুরমারা গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে। শৈশবে ইমনের বাবা মারা যাওয়ায় একই ইউনিয়নের পাতিলাধোয়া গ্রামে নানা চাঁন মিয়ার বাড়িতে থাকতো।
নিহত ইমনের পরিবার জানায়, গত শুক্রবার রাত ১০ টায় ইমন মিয়া তার বন্ধু পাতিলাধোয়া গ্রামের হুমায়ুনের ছেলে মোস্তাকিনকে নিয়ে নারায়ণপুর বাজার হতে নানার বাড়িতে ফিরছিলো। পথে গোবিন্দপুর শাহপাঁড়া গ্রামে পৌঁছলে গোবিন্দপুর গ্রামের মৃত খোকন মিয়ার বখাটে ছেলে সালাউদ্দীন, অহিদ মিয়ার ছেলে আলামিন, আমিন চাঁনের ছেলে মোঃ হৃদয়, গোলাপ মিয়ার ছেলে সাত্তার সহ কয়েকজন বখাটে রাতের আঁধারে তাদের গতিরোধ করে। এসময় তারা ইমন ও তার বন্ধুর নিকট থেকে একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার দুইশত টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এসময় ইমন তাদেরকে চিনে ফেলার কথা বললে ছিনতাইকারীরা ডাকাত অপবাদ দিয়ে কিশোর ইমন ও মোস্তাকিনকে হাত পা বেঁধে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতারী পিটিয়ে পা ভেঙ্গে ফেলে। এসময় বখাটেরা হাতপ্লাস দিয়ে নিহত ইমনের হাতের আঙ্গুলের নখ উপড়ে ফেলে রাতভর নির্যাতন করে। পরদিন শনিবার সকালে খবর পেয়ে মোস্তাকিনের বাবা হুমায়ুন দুই কিশোরকে আহতাবস্থায় উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কিশোর ইমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে ইমনের মৃত্যু হয়।
মামলার বাদী ও নিহত ইমনের মামা মোঃ শাহআলম বলেন, নারায়ণপুর বাজার থেকে বাড়িতে ফেরার পথে ছিনতাই করার সময় গোবিন্দপুর গ্রামের বখাটে ছিনতাইকারী সালাউদ্দীন ও তার বন্ধুদের চিনে ফেলায় তারা আমার ভাগিনা ইমন সহ তার বন্ধু মোস্তাকিনকে নির্মমভাবে নির্যাতন করে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়। আমি এ হত্যার বিচার চাই।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফায়েত হেসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী