বেলাবতে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক মহিলা সমাবেশ
০২ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
শেখ আঃ জলিল:
নরসিংদীর বেলাবতে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার দেওয়ানের চর গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা তথ্য কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন এর ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ওমর আলী। বিশেষ অতিথি ছিলেন দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসলাম উদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চর উজিলাব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ রেজাউল হক, বেসরকারি সংস্থা এমডিএস এর নির্বাহী পরিচালক ফাহিমা খানম ও স্থানীয় সাংবাদিক বাদল মিয়া প্রমুখ।
সমাবেশে নরসিংদী জেলা তথ্য কর্মকর্তা নাসিমা খাতুন বলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ সরকার বলে আসছে, শীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়বে। সেজন্য কয়েকবার প্রস্তুতি নেয়ার তাগিদও দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সতর্কতা ছাড়াও মহামারি নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও কয়েকবারই পরবর্তী ধাপের জন্য প্রস্তুতির কথা বলেছেন। যে কারণে এ সপ্তাহে যখন সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেল, সবাই একে দ্বিতীয় ধাপের সঙ্গে মেলাতে শুরু করেছেন।
করোনার এই দ্বিতীয় ধাপ শক্ত হাতে মোকাবেলা করতে উঠান বৈঠক এর মাধ্যমে সর্তক করে যাচ্ছে জেলা তথ্য অফিস। বাড়ি বাড়ি উঠান বৈঠক করে তাদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা বাল্যবিবাহ ও নারী নির্যাতন এবং মাদক দমন করতে সবসময় কাজ করে যাচ্ছি। আপনারা নিজেরাও এসব পরিহার করুন এবং অন্যকে পরিহার করতে পরামর্শ দিন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা