বেলাবতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
১৬ ডিসেম্বর ২০২০, ০৯:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
শেখ আঃ জলিল:
নরসিংদীর বেলাবতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৪৯তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার সকালে শহীদদের স্মরণে উপজেলা বড়িবাড়ি বধ্যভূমি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতি, স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৯ টায় বেলাব উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শমসের জামান ভূইয়া (রিটন) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন।
এ সময় উপস্হিত ছিলেন বেলাব থানা অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ, সহকারি কমিশনার (ভূমি)মোঃ বেলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, বেলাব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,কে,এম মুনিম আহাম্মেদ সজিব, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, সাধারণ সম্পাদক আশিকুর ইসলাম হানিফ, সাবেক সভাপতি মোশারফ হোসেন নিলু, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জলিলসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা