বেলাবতে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত, আহত-৩
২৮ ডিসেম্বর ২০২০, ০২:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (১৮) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে বেলাব উপজেলার দড়িকান্দিতে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম হবিগঞ্জের লাখাই থানার জহিরুল ইসলামের ছেলে। তিনি সিমেন্টবাহী ওই ট্রাকটির চালকের সহকারী ছিলেন।
ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবাহী একটি ট্রাক সিলেটের দিকে এবং সিলেট থেকে ছেড়ে আসা পাথরবাহী আরেকটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দিতে ট্রাকদুটি পরষ্পর অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সময় দুইটি ট্রাকই মহাসড়কে উল্টে পড়ে যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস এসে দুই ট্রাকের ভেতর থেকে চালক ও সহকারী ৪ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে সিমেন্টবাহী ট্রাকের চালকের সহযোগী সাইফুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত তিনজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আমাদের থানায় আনা হয়েছে। তার পরিবারের সদস্যদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা