উয়ারি-বটেশ্বরে “গঙ্গাঋদ্ধি জাদুঘর” এর ভিত্তি প্রস্থর স্থাপন
২৯ নভেম্বর ২০১৯, ০৬:৩৯ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আড়াই হাজার বছরের প্রাচীন প্রত্নস্থান নরসিংদীর উয়ারি-বটেশ্বরে “গঙ্গাঋদ্ধি জাদুঘর” এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ও প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণের উদ্যোগে নরসিংদী জেলা পরিষদ জাদুঘরটি বাস্তবায়ন করছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ২ শত ৪৩ টাকা। ৪ বিঘা জমিতে নির্মিতব্য জাদুঘরটির স্থপতি হিসেবে রয়েছেন নিজামুদ্দিন আহমেদ। প্রাচীন প্রত্নস্থান উয়ারি-বটেশ্বরে আবিস্কৃত প্রত্নস্থাপনা, প্রত্নসামগ্রী, আলোকচিত্র, বিবরণ ও বিশ্লেষন প্রদর্শন করা হবে উক্ত জাদুঘরে।

ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আজকে যে ঐতিহ্য ইতিহাস সেটা বঙ্গবন্ধু নিশ্চয় পড়েছেন, আজকে তিনি নেই। আজকে আমরা সেটাকে পুনরুদ্ধার করেছি আড়াই হাজার বছরের যে স্বাধীনতা। আমাদের পরিকল্পনা রয়েছে উয়ারি বটেশ্বরে পর্যটন নগরী করার। এখানে খননকৃত প্রত্নস্থানগুলোতে ছোট ছোট জাদুঘর নির্মাণ করা হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঞার সভাপতিত্বে ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী-২ (পলাশ) আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, ঐতিহ্য অন্বেষণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নূহ উল আলম লেনিন, পর্যটন কর্পোরেশন এর চেয়ারম্যান রাম চন্দ্র দাস, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী আনোয়ারুল নাসের, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক ড. সুফী মোস্তাফিজুর রহমান, ট্রাস্টি হাবিবুল্লাহ পাঠান।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী