বেলাবতে ১৮ ড্রেজার মেশিন পুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত
২৩ জানুয়ারি ২০২০, ০৭:৫৯ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮ টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রম্যমান আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার পাটুলী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রাংশ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ বেলাল হোসেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাব উপজেলার পাটুলী, পোড়াদিয়া, রাধাখালী এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা আড়িয়াল খাঁ নদ হতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোঃ বেলাল হোসেন জানান, নরসিংদী জেলা প্রশাসকের নির্দেশে ও বেলাব উপজেলা নির্বাহী অফিসার শামিমা শরমিনের তত্তা¡াবধানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বালু ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে জব্দ করা বালু উত্তোলনের মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পুড়িয়ে দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা