বারৈচা বাজারে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৯ জানুয়ারি ২০২০, ০৬:১৪ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
বেলাব প্রতিনিধি ॥
নরসিংদীর বেলাবতে সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার বারৈচা বাসষ্ট্যান্ড হতে বেলাব সড়কে ১৫ টি ও বারৈচা-রায়পুরা সড়কের ৪টি সহ মোট ১৯টি অবৈধ স্থাপনা ভেকো মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়। অবৈধ স্থাপনার মধ্যে বেশির ভাগই বিভিন্ন দোকান ঘর।
নরসিংদী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে উক্ত উচ্ছেদ অভিযানে সঙ্গে ছিলেন বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বেলাল হোসেন।
বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বেলাল হোসেন জানান, ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাসষ্ট্যান্ড এলাকায় বেলাব ও রায়পুরা সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছিল এলাকার ব্যবসায়ীরা। ১৯ টি অবৈধ স্থাপনার বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মামলা রয়েছে। মামলা ও নোটিশ করার পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী