বেলাবতে পরীক্ষায় অসদুপায়: ৩ শিক্ষকসহ ১২ শিক্ষার্থী বহিস্কার
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় নকলের মাধ্যমে অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষকসহ ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে কেন্দ্র সচিব, ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও ১২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলাল হোসেন জানান, মঙ্গলবার গণিত পরীক্ষা চলার সময়ে অসৎ উপায়ে সহায়তা করার অপরাধে ওই কেন্দ্রের কেন্দ্র সচিব মোস্তুফা কামাল ভূইয়া, ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব মোঃ মোস্তুফা কামাল খাঁন ও কক্ষ পরিদর্শক লিপি বেগমকে বহিস্কার করা হয়। এসময় পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে বিভিন্ন স্কুলের ১২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বেলাল হোসেন বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ১২ শিক্ষার্থীকে ও সহযোগীতা করার অপরাধে কেন্দ্র সচিব সহ তিনজন শিক্ষককে বহিস্কার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা