বেলাবতে শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগ
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৪ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার বটেশ্বর আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দেয়া সরকারি পাঠ্যবই বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বটেশ্বর গ্রামের আয়েছ আলীর ছেলে মোঃ সোহরাব হোসেন এ অভিযোগ দেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকালে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিউর রহমানের বাড়িতে নতুন পুরাতন মিলে প্রায় দুই হাজার বই পাওয়া যায়। পরে ঐ দিনেই দুটি পিকআপ ভ্যানে করে বইগুলো অন্যত্র সরিয়ে বিক্রি করে দেয়া হয়। এলাকাবাসির অভিযোগ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান, অফিস সহকারী আবু হানিফ ও দপ্তরী মোঃ জজ মিয়া এ ঘটনার সাথে জড়িত।
প্রত্যক্ষদর্শী মোঃ আঙ্গুর মিয়া বলেন, শুক্রবার দিন আমি ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভরা একটি গাড়িতে অনেকগুলো বই নিজ চোখে দেখি। পরে শুনেছি এই বইগুলো বিক্রির উদ্দেশ্যে নেয়া হয়েছে।
তবে অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ মতিউর রহমান ও দপ্তরী মোঃ জজ মিয়া তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এই অভিযোগ ভুয়া এবং মিথ্যা। কেউ হয়তো শক্রতা করে ভুল তথ্য দিয়ে অভিযোগ করে থাকতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক বলেন, যেদিন ঘটনাটি ঘটেছে এর পরদিন শনিবার বিদ্যালয় থেকে পিকনিকে যাবার জন্য সকলেই ব্যস্ত ছিল। ঐ ব্যস্ততার মাঝে কিভাবে তারা বই বিক্রির সাথে জড়িত হয়ে থাকতে পারে বুঝতে পারছি না। তারপরও এ ব্যাপারে আগামী বৃহস্পতিবার বিদ্যালয়ে মিটিং ঢাকা হয়েছে, মিটিং এ দেখি কী হয়।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট হাজী মোঃ জহিরুল আলম বলেন, ঘটনাটি আমি শুনেছি,. আমি ঢাকায় থাকি। আগামী বৃহস্পতিবার দিন এ ব্যাপারে মিটিং ডাকা হয়েছে।
বেলাব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান বলেন, আমি অফিসের বাইরে আছি। তাই আমার হাতে এখনো অভিযোগপত্রটি আসেনি। অভিযোগ দেখে তদন্তপূর্বক অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী