বেলাবতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা শুরু
০৮ মে ২০২০, ০৯:৪৫ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
শেখ আঃ জলিল:
নরসিংদীর বেলাবতে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৮ মে) বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের চন্ডিপাঁড়া গ্রামে কৃষক বাদশা মিয়া ও দুলাল মিয়ার প্রায় দুই বিঘা জমির পাকা বুরো ধান কম্বাইন্ড মেশিনে কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি পুত্র মোঃ মঞ্জুরুল মজিদ সাদী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বুরো মৌসুমে বেলাব উপজেলায় ভর্তুকির মাধ্যমে কৃষকদের মধ্যে একটি কম্বাইন্ড হারভেস্টার (বড়) মেশিন ও ১টি ছোট রিপার ধান কাটার মেশিন বিতরণ করা হয়। এ উপজেলায় এ পর্যন্ত ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন ৪টি ও ধান কাটার ছোট মেশিন রিপার ২টি বিতরণ করা হয়েছে। যার ফলে অল্প খরচে ও স্বল্পমূল্যে এ এলাকার কৃষকরা ধান কেটে ঘরে তুলতে পারবেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুন বলেন, শ্রমিক সংকটের কারণে কৃষকদের যাতে ধান কাটতে অসুবিধা না হয়, সেজন্য বর্তমান সরকার এ কম্বাইন্ড হারভেস্টার মেশিন ভূর্তুকির মাধ্যমে বিতরণ করেছেন। এ মেশিন দিয়ে এক বিঘা জমির ধান কাটতে সময় লাগে ৩০/৪০ মিনিট। খরচ হয় বিঘা প্রতি দুই হাজার টাকার মত। এ মেশিনের মাধ্যমে স্বল্প সময়ে কম খরচে ধান ঘরে তুলতে পেরে কৃষকরা অনেক খুশি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী