বেলাবতে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
০৩ জুন ২০২০, ০৯:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে করোনাভাইরাস মোকাবেলায় গণপরিবহনে নির্ধারিত শর্ত প্রতিপালন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (০৩ জুন) উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা ও নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন বেলাব উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশনা পালন করা হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিরোধ কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের তত্ত্ববধানে এই অভিযান পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অপরাধের জন্য ৫ টি মামলায় তিন হাজার চারশ টাকা জরিমানা করা হয় এবং চালক, হেলপার ও যাত্রীদের করোনাকালীন নানা বিষয়ে সচেতন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নরসিংদী জেলা পুৃলিশ সার্বিক সহযোগীতা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা