বেলাব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশ
১০ জুন ২০২০, ০৭:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
শেখ আঃ জলিল:
নরসিংদী জেলার বেলাব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ। দীর্ঘদিন ধরে এ পরিবেশ বিরাজ করায় কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীসহ আগতের মধ্যে ঠান্ডা, জ্বর, চর্মরোগসহ মশা-মাছি বাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
জানা যায়, বেলাব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দ্বিতীয় বিল্ডিং এ উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রোগ্রাম কার্যালয়, উপজেলা পাঠ উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের রিসেন্ট সেন্টার কাম সাব অফিস কাম ষ্টোর, অফিসার্স ক্লাব রয়েছে। একটু বৃষ্টি হলেই এসব কার্যালয়ের সামনে পানি জমে থাকে। নিস্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন জমে থাকে এই পানি। পানি জমে জলাবদ্ধতা তৈরী করে সৃষ্টি হয়েছে দূর্ঘন্ধ। বর্তমানে জমাটবদ্ধ এই নোংরা পানিতে কীটসহ ডেঙ্গু মশা ও মাছির অভয়াশ্রম গড়ে উঠেছে। বিকল্প না থাকায় বাধ্য হয়ে এরকম নোংরা পানির উপর দিয়েই যাতায়াত করছেন অফিসের কর্মকর্তা কর্মচারীসহ আগত লোকজন। আর এতে ঠান্ডা, জ্বর, চর্মরোগসহ মশা-মাছি বাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

উপজেলার সবচে গুরুত্বপূর্ন কার্যালয়ের সামনে পানি জমে ময়লা ও দূর্গন্ধযুক্ত পরিবেশ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা